ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের হামলায় প্রকৌশলীর মামলা

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:৪৭
ব্রাহ্মণবািড়য়া বুধলে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানির তিতাসের ২৫ নম্বর কূপ খননকৃত এলাকায় গত রবিবার সন্ধ্যায় একদল দুর্বৃত্ত হামলা চালায়। প্রায় ৪০টি মোটরসাইকেল যোগে ৮০-৯০জন দুর্বৃত্ত এলাকায় ঢুকে প্রথমে কতর্ব্যরত আনসারদের মারধর করে তাদের জিম্মি করে। পরে ভেতরে প্রবেশ করে প্রকল্পের প্রকৌশলী জাহিদ হোসেন চুন্নুর কাছে খনন কাজে ব্যবহৃত তেল সরবরাহকারীর নাম জানতে চাইলে তিনি বলতে না পারলে তাকে মারধর করে। এতে খনন কাজে কর্তব্যরত বিদেশিরা  এদিক-ওদিক ছুটাছুটি করে নিজেদের কেবিনে আশ্রয় নেয়। পরে খনন কাজ বন্ধ হয়ে যায়। দুর্বৃত্তরা প্রায় এক ঘণ্টা অবস্থান করে চলে যায়। সংবাদ পেয়ে পুলিশ র‌্যাব ঘটনাস্থলে পৌঁছে। 
 
সদর মডেল থানার ওসি মাইনুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন। এ ব্যাপারে থানায় অজ্ঞাত ৭০-৮০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।