ভালোবাসা দিবসকে সামনে রেখে ‘ভাগ্য খুলবেই ভ্যালেন্টাইনে’ শিরোনামে এক প্রতিযোগিতার আয়োজন করেছে ই-কমার্স সাইট এখানেই ডটকম। এতে তিনটি ধাপ পেরিয়ে বিজয়ী হতে পারলে প্রিয়জনের জন্য মিলবে ১০ হাজার টাকা মূল্যের পুরস্কার।
২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় ৯ ফেব্রুয়ারির মধ্যে অংশ নিতে হবে।
১৮ বছর বা তার বেশি বয়সের যে কোনো কেউ এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। এজন্য প্রথমেই ১০ হাজার টাকা মূল্যের যে কোন নতুন বা অব্যবহৃত পণ্য এখানেই ডটকমের সাইটে আপলোড করতে হবে। পরবর্তীতে আপলোড করা পণ্যের লিংক এখানেই ডটকমের ফেসবুক পেজে পোস্ট করতে হবে।
এরপর ফেসবুক পেজটিতে পোস্ট করা লিংকে কমেন্ট হিসেবে উল্লেখ করতে হবে, ভালোবাসা দিবসে প্রতিযোগী তার ভালোবাসার মানুষকে ১০ হাজার টাকা মূল্যের উপহার দিতে চান।
ফেসবুকে পোস্ট করা এসব কমেন্ট থেকে এখানেই ডটকমের বিচারকরা যুক্তি ও সচ্ছতার ভিত্তিতে সেরা তিন প্রতিযোগিকে বিজয়ী ঘোষণা করবেন। এতে বিজয়ীরা প্রিয়জনকে উপহার দেয়ার জন্য এখানেই ডটকমের পক্ষ থেকে পাবেন ১০ হাজার টাকা মূল্যের পুরস্কার।
