ইন্দোনেশিয়ার জাভায় বিষাক্ত মদপানে গত কয়েকদিনে অন্তত ২৪ জন মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেআইনিভাবে এসব মদ উৎপাদন করা হয়েছিল।
কালোবাজার থেকে কেনা বিষাক্ত স্পিরিট পান করে বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে। ইথানল, মিথানল, পানি, ফলমূল দিয়ে এ ধরনের মদ তৈরি করা হয়। মদ বিক্রেতা ওই দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে বিষাক্ত মদ পান করে মৃত্যুর ঘটনা এটাই প্রথম নয়। ২০১৪ সালে নতুন বছর উদযাপন করার সময়ও ডজনখানেক ও ২০০৯ সালে বালিতে মিথানল মিশ্রিত পাম ওয়াইন খেয়ে ২৫ জনের মৃত্যু হয়েছিল। ২০০৯ সালের ঘটনায় চার জন বিদেশি নাগরিকও মারা গিয়েছিলেন। সূত্র: বিবিসি
