সামাজিক মাধ্যমে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ সভাপতি অনিল দাস গুপ্তের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে দাবি করে এর প্রতিবাদ জানিয়েছে বার্লিন আওয়ামী লীগ
সোমবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতে এ প্রতিবাদ জানায় তারা। বিবৃতে তারা বলেন, সামাজিক মাধ্যম ও কিছু অনলাইন পত্রিকায় অনিল দাসের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। আওয়ামী লীগের কিছু পদবঞ্চিত লোক এই অপপ্রচার চালিয়ে যাচ্ছে বলেও দাবি করা হয় বিবৃতিতে।
যারা তাকে সর্ব ইউরোপিয়ান পদ থেকে পদত্যাগ করতে বলছেন তাদের উদ্দেশ্যে বিবৃতিতে বলা হয়, অনিল দাস বেশ কয়েকবার প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন, কিন্তু প্রধানমন্ত্রীর অনুরোধেই তিনি দায়িত্বপালন করেন।
এজন্য দলের স্বার্থে সকলকে অপপ্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানান তিনি।
