কুমিল্লায় ১৬শ’ পিস ইয়াবাসহ আটক ২

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৩৭
কুমিল্লার দেবিদ্বার উপজেলার মরিচাকান্দা এলাকা থেকে সোমবার দুপুরে ১৬শ’ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
 
দেবিদ্বার থানার এসআই মাহফুজ জানান, বড় ধরনের একটি মাদকের চালান যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মরিচাকান্দা এলাকায় অভিযান চালানোহয়। এ সময় মাদক ব্যবসায়ী আমির হোসেন (৩৬) ও তার স্ত্রী নাজমা বেগমকে ১৬শ পিস ইয়াবাসহ আটক করা হয়। আমির হোসেন জেলার মুরাদনগর উপজেলার মধ্যনগর গ্রামের জাহেরুল ইসলামের ছেলে।