টেকেরহাটে আবারো ভুয়া ডাক্তার আটক

আপডেট : ১৩ মার্চ ২০১৯, ২২:১৫

তিন মাস বিনাশ্রম কারাদণ্ড

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা

র্যাব-৮ ক্যাম্পের একটি দল মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের দি গ্রুপ এক্স-রে এন্ড প্যাথলজি ল্যাবে অভিযান চালিয়ে ডা. মো. সন্তোষ কুমার দাস (সনদপত্র অনুযায়ী) (৪০) নামের ১ জন ভুয়া সনোলজিস্ট ডাক্তার আটক করা হয় এবং ভ্রাম্যমাণ আদালত তাকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

মাদারীপুর র্যাব-৮ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মো. রইসউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা রাতে টেকেরহাট বন্দরের বাজার এলাকায় দি গ্রুপ এক্স-রে এন্ড প্যাথলজি ল্যাবে অভিযান চালিয়ে ভুয়া ডাক্তারকে হাতে নাতে আটক করে। ভুয়া ডাক্তার চিকিত্সা শাস্ত্রে কোনো প্রকার ডিগ্রিধারী না হয়েও প্রতারণামূলকভাবে নিজেকে এমবিবিএস ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের জটিল রোগের চিকিত্সা  সেবার নামে প্রতারণা করে আসছিল।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আটককৃত ভুয়া ডাক্তারকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট (রাজৈর ইউএনও) সোহানা নাসরিন মেডিক্যাল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৮ ধারা মোতাবেক ভুয়া ডা. মো. সন্তোষ কুমার দাশকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর সিভিল সার্জন ডা. মো. ফরিদ হোসেন মিয়া।