বন্দী হত্যার নীতি নিয়েছে সিরিয়া সরকার: জাতিসংঘ

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৬, ২১:৩৮
 
সিরিয়া সরকার হাজার হাজার বন্দীকে হত্যার নীতি গ্রহণ করেছে বলে দাবি করেছেন জাতিসংঘের কর্মকর্তারা। এ সংক্রান্ত জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের প্রতিবেদনে বাশার আল আসাদ সরকারকে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত করা হয়েছে। খবর- বিবিসির।
 
গবেষণা প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে, সরকার ও বিদ্রোহী উভয়পক্ষই সম্ভাব্য যুদ্ধাপরাধ করেছে। এর মধ্যে অনেক বন্দীকে নির্যাতন ও পিঠিয়ে হত্যা করার অভিযোগ করা হয়েছে। প্রতিবেদনে আরো দাবি করা হয়েছে, বন্দীদের অনেকেই খাবার, পানি, ও বিনা চিকিৎসায় মারা গেছেন।
 
২০১১ সালের মার্চ থেকে শুরু হয়ে এখন পর্যন্ত চালা গৃহযুদ্ধের কয়েকশ প্রত্যক্ষদর্শী জাতিসংঘের মানবাধিকার কমিশনকে এমন তথ্য জানিয়েছেন। গত সাড়ে চার বছরে এমন হাজারো বন্দী নিহত হয়েছেন বলেও প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে। সূত্র: বিবিসি