রাজধানীর ৫ থানার ওসি রদবদল করা হয়েছে। সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) আসাদুজ্জামান মিয়ার নির্দেশে এই রদবদল কার্যকর করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন শাখার উপ-কমিশনার মারুফ হোসেন সর্দার জানান, ডিবির ইন্সপেক্টর সৈয়দ সহিদ আলমকে রূপনগর থানার ওসি, ডিবির ইন্সপেক্টর আনিছুর রহমানকে যাত্রাবাড়ী থানার ওসি, ডিবির ইন্সপেক্টর মোহাম্মদ আনোয়ার হোসেনকে শাহআলী থানার ওসি, বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) সফিকুল ইসলাম মোল্যাকে শাহজাহানপুর থানার ওসি, উত্তরখান থানার ওসি ইউনুস আলীকে ডিবিতে, উত্তরখান থানার পরিদর্শক (তদন্ত) শেখ সিরাজুল হককে ঐ থানার ওসি, রূপনগর থানার ওসি রেজাউল হাসানকে ডিবিতে, শাজাহানপুর থানার ওসি মেহেদী হাসানকে ডিবিতে ও যাত্রাবাড়ী থানার ওসি অবনি শংকর করকে ডিবিতে বদলি করা হয়েছে।
