বরিশালে অগ্নিকাণ্ডে ২০ ঘর পুড়ে ছাই

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:২১
নগরীর ভাটিখানায় সোমবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডে ২০টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে ভাটিখানা বাজার সংলগ্ন বারেক মিয়ার বাড়ির এক ভাড়াটিয়ার ঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পাশের টিনশেড ঘরগুলো পুড়ে ছাই হয়ে যায়।
মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (উত্তর) আবু রায়হান মোঃ সালেহ জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।
 স্থানীয়রা জানিয়েছেন গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে  প্রাথমিকভাবে কোন বক্তব্য পাওয়া যায়নি।