সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৩ মার্চ ২০১৯, ২২:১৮

মান্দায় ভিক্ষুকদের ছাগল ও টাকা বিতরণ

মান্দা (নওগাঁ)  সংবাদদাতা মান্দায় ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের আওতায় গত বুধবার দুপুরে উপজেলা চত্বরে ৪ জন ভিক্ষুকের মাঝে ছাগল এবং হাঁস-মুরগি কেনার জন্য নগদ দুই হাজার টাকা বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকুর রহমান এই ছাগল ও নগদ টাকা বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকুর  রহমান জানান, মান্দা উপজেলার ভিক্ষুক পুনর্বাসনের জন্য সহায়তা প্রদান করা হচ্ছে।

কাউখালীতে সরকারের উন্নয়ন বিষয়ক সভা

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা কাউখালীর উত্তর নিলতী সমতট মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে গত মঙ্গলবার সকালে সরকারের সাফল্য, উন্নয়ন ভাবনা বিষয়ক আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য শাহাজাদী রেবেকা শাহীন চৈতী, জেলা তথ্য কর্মকর্তা মহসিন হোসেন তালুকদার, সহকারী তথ্য অফিসার বিশ্বজিত্ শিকদার, শিক্ষক বাবুল কৃষ্ণ ঘোষ প্রমুখ।

বাগেরহাটে কৃষক মাঠ দিবস

বাগেরহাট প্রতিনিধি ফকিরহাটে বিটি বেগুন-৪ চাষের ওপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার মাঠদিবসে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঢাকা খামার বাড়ির উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ সোলেমান। ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাছরুল মিল্লাতের সভাপতিত্বে বক্তব্য দেন বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক অমিতাভ মণ্ডল, ফকিরহাটের কৃষি সম্প্রসারণ অফিসার তন্ময় দত্ত, উপ-সহকারী কৃষি কর্মকর্তা তানিয়া রহমান, সুলাইমান মণ্ডল, বিপ্লব দাস, বিপুল পাল প্রমুখ। অনুষ্ঠানে শতাধিক কৃষক-কৃষাণী অংশ নেন। পরে বিভিন্ন কৃষক সংগঠনের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়।

লালমনিরহাটে নাটাবের মতবিনিময় সভা

লালমনিরহাট প্রতিনিধি জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) লালমনিরহাট জেলা শাখার আয়োজনে গতকাল বুধবার লালমনিরহাট বার্তা সভাকক্ষে যক্ষ্মা রোগ প্রতিরোধে ইমামদের করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নাটাব জেলা সভাপতি গেরিলা লিডার ড. এস.এম শফিকুল ইসলাম কানু। যক্ষ্মা রোগের কারণ, প্রতিরোধ ও চিকিত্সা বিষয়ে আলোচনা করেন ডা. সেলিমা ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের ডা. জাকিউল ইসলাম ফারুকী ও ডা. হারুন অর রশীদ, নাটাবের জেলা সমন্বয়কারী কাওছার উদ্দিন। এতে সদর উপজেলার ৩০টি মসজিদের খতিব ও ইমাম অংশগ্রহণ করেন।

সাঁথিয়া প্রেসক্লাবের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা গতকাল বুধবার সকালে সাঁথিয়া প্রেসক্লাবের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন সাঁথিয়া পৌরসভার মেয়র মিরাজুল ইসলাম প্রামাণিক ও সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপন হায়দার সান। এ সময় উপস্থিত ছিলেন, সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি জয়নুল আবেদীন রানা, সাধারণ সম্পাদক আবুল কাশেম, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সাংবাদিক রতন দাস, সাবেক সাধারণ সম্পাদক মানিক মিয়া রানা, সাংবাদিক আলিউল ইসলাম অলি, সাংবাদিক উজ্জ্বল হোসেন, সাংবাদিক আব্দুল হাই, সাংবাদিক খালেকুজ্জান পান্নু প্রমুখ।

মহেশপুরে ভালাই শাহ’র ওরস

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা মহেশপুরে বুধবার দিনব্যাপী ভালাই শাহ’র ইছালে ছোওয়াব অনুষ্ঠিত হয়। ইছালে ছোওয়াব উপলক্ষে ভালাই শাহ দরগা মসজিদে বাদ জোহর আবুল বাসারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য আলহাজ শফিকুল আজম খান চঞ্চল। দরগার সভাপতি আবুল বাসার জানান, রাতে ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করবেন খুলনা থেকে আগত মাওলানা আব্দুল জব্বার আজমিরী। দ্বিতীয় বক্তা হিসেবে ওয়াজ করবেন আবুল কালাম আজাদ খানদানী বুলবুলি ও স্থানীয় ওলামায়েকেরামগণ।

কাঠালিয়ায় প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাদের প্রশিক্ষণ

কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা কাঠালিয়া উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ নির্বাচনে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার উপজেলা নির্বাচন অফিসার জয়ন্তী রানী চক্রবর্তীর সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হামিদুল হক। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোজাম্মেল হক রেজা,  জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. সোহেল সামাদ। প্রশিক্ষক ছিলেন ঝালকাঠি সদর উপজেলা নির্বাচন অফিসার সারমিন আক্তার, রাজাপুর নির্বাচন অফিসার মো. ইউসফ আলী, বামনা নির্বাচন অফিসার মো. নাজমুল হাসান, বরগুনা নির্বাচন অফিসার মো. মনিরুজ্জামান।

ভাঙ্গায় আইনজীবীদের সঙ্গে মতবিনিময়

ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) গতকাল বুধবার দুপুরে ভাঙ্গা উপজেলা বার কাউন্সিলের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। সভায় অসহায়, গরিব নারীদের আইনি সহায়তা, হিজড়াদের জীবনমান উন্নয়ন, শিশুশ্রম বন্ধের উপরে আলোচনা করা হয়। ভাঙ্গা বার কাউন্সিলের সভাপতি অ্যাড. ইকরাম শিকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বার কাউন্সিলের সাধারণ সম্পাদক এ্যাড. জহুরুল হক মিঠুন, অ্যাড.রুহুল আমিন, অ্যাড. আব্দুল মান্নান, অ্যাড. বনানী দাস, অ্যাড. শ্যামল কর্মকার, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট ফরিদপুরের সমন্বয় কর্মকর্তা লাভলী হাসিনা ও দীবা আক্তার প্রমুখ।

কোটালীপাড়ায় হতদরিদদের বকনা গরু বিতরণ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা কোটালীপাড়া উপজেলায় হতদরিদ্র পরিবার উন্নয়ন কার্যক্রমের আওতায় হতদরিদ্র পরিবারের মাঝে বকনা গরু বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার বিকালে উপজেলার কান্দি ইউনিয়ন পরিষদ চত্বরে ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এপির পক্ষ থেকে কান্দি ইউনিয়নের ৪৩টি পরিবারের মাঝে এ সব বকনা গরু বিতরণ করা হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ কুমার দাশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সব গরু বিতরণ করেন। ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এপির প্রোগ্রাম অফিসার দিপল বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন—কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈ, সাংবাদিক গৌরাঙ্গ লাল দাস, বান্ধাবাড়ী গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি বাচ্চু হাওলাদার প্রমুখ।

নাগরপুরে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা

নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা নাগরপুরে উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা গতকাল বুধবার দুপুরে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন— থানা অফিসার ইনচার্জ মোঃ আলম চাঁদ, উপজেলা কৃষি অফিসার বিএম রাশেদুল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সুজায়েত হোসেন, ইউপি চেয়ারম্যান মোঃ শওকত হোসেন প্রমুখ।