মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:২৯
রাজধানীর মিরপুর ১০ নং এলাকায় অবৈধ স্থাপনার উচ্ছেদ অভিযান চলছে। মঙ্গলবার দুপুর থেকে পুলিশের সহায়তায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় এ অভিযান চলে।
 
মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় ফুটপাথে অবৈধ স্থাপনার ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মশিউর রহমানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।