বইমেলায় অরণ্য পাশার ‘আনন্দ আশ্রম’

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৫৬
অমর একুশে বইমেলায় আসলো সাহিত্যিক ও মডেল অরণ্য পাশা’র আত্ম-স্মৃতিমূলক ছোট গল্পের বই ‘আনন্দ আশ্রম’। ইতোমধ্যে পাঠকদের কাছে বেশ কৌতুহল জাগিয়েছে এ বইটি।
 
আনন্দ আশ্রম প্রসঙ্গে অরণ্য পাশা বলেন, ‘এ শহরে পালিয়ে আসার আগে আমার একটা জীবন ছিলো। গ্রাম । আমার সৃমদ্ধ শৈশব, কৈশোর। হালচাষ, রোয়া বোনা, আলু-টমেটো চাষ, রাই সরিষার ক্ষেত, মাঠের দিঘী। টুকরো টুকরো স্মৃতি। আমার যাপিত জীবন। এ শহরে নিজেকে মানিয়ে নেয়ার গল্প। না শহর না গ্রাম। কোথাও মনটাকে স্থিতু করতে পারি নি। এই সব দোলাচলের গল্প নিয়েই আননন্দ আশ্রম। আশা করি বইটি পড়ে পাঠকেরা নস্টালজিয়ায় ভুগবেন। স্মৃতি এসে উঁকি দিবে মনের কোণে।’
 
আনন্দ আশ্রম এর প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। বইটির মূল্য রাখা হয়েছে ১৫০ টাকা। পাওয়া যাচ্ছে দেশ পাবলিকেশন্সের ৪০৭-৪০৮ নং স্টলে ( সোহওয়ারর্দি উদ্যান)।