রাজধানীর শাহবাগে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে দুই বন্ধুর ২ লাখ ৩০ হাজার টাকা খোয়া গেছে।
মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনার শিকার দুই বন্ধু হলেন, মোশারফ হোসেন (২১) ও মোহাম্মদ রাশেদ (২২)। তাদের বাড়ি রাজবাড়ি জেলার গোয়ালন্দ উপজেলায়।
আহত রাশেদের চাচা বাবলু জানান, মালয়েশিয়া যাওয়ার উদ্দেশে হাতিরপুলে এক এজেন্সিতে টাকা জমা দেয়ার জন্য তারা এসেছিল। গাবতলী থেকে ৭ নম্বর গাড়িতে উঠলে পথেই অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে। শাহবাগে এলে গাড়ি থেকে তাদের নামিয়ে দেয়। এরপর পথচারীদের কাছ থেকে মোবাইলের মাধ্যমে খবর পেয়ে তিনি তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে তারা দুজনেই মেডিসিন ওয়ার্ডে ভর্তি আছে।
