মেলায় প্রকাশিত হলো ইমন চৌধুরীর দুটি নতুন বই। নারী-পুরুষের সম্পর্কের টানাপোড়েন নিয়ে প্রকাশিত হয়েছে উপন্যাস 'এই বসন্তে এসো'। নাগরিক জীবন এবং প্রেম এই উপন্যাসের মূল উপজীব্য। উপন্যাসটি প্রকাশ করেছে অনুপম প্রকাশনী। প্রচ্ছদ করেছেন সোহানুর রহমান অনন্ত।
এছাড়া শিশু-কিশোরদের জন্য প্রকাশিত হয়েছে কিশোর উপন্যাস 'দস্যুর আস্তানা'। এ উপন্যাসটি প্রকাশ করেছে দেশ পাবলিকেসন্স। প্রচ্ছদ করেছেন মামুন হোসাইন।
নতুন বই সম্পর্কে ইমন চৌধুরী বলেন,‘এই বসন্তে এসো মূলত প্রেমের উপন্যাস। প্রেমের সঙ্গে যেহেতু জীবনের একটা নিরবচ্ছিন্ন সম্পর্ক আছে সে অর্থে 'এই বসন্তে এসো' অনেকখানি জীবনেরও উপন্যাস। অন্যদিকে দস্যুর আস্তানা কিশোর উপন্যাস। ছোটদের জন্য লেখা হলেও যে কোনো বয়সের পাঠকই পড়তে পারেন বইটি।’'
