বিসিএসে টেকনিক্যাল ক্যাডার চালুর দাবিতে বুধবার মানববন্ধন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি প্রকৌশল ও কারিগরী অনুষদের শিক্ষার্থীরা।
জানা যায়, দুপুর ১২টার দিকে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে মানবববন্ধনে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবরের মাধ্যমে কৃষি মন্ত্রণালয় বরাবর একটি স্বারকলিপি প্রদান করেন।
