২০২০ সালের আগেই ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ে: ওবায়দুল কাদের

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:২৭
 
বন্দরনগরী চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে ঢাকার প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের ১০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আগস্টেই এর প্রথম ধাপের অবকাঠামো নির্মাণ শুরু হবে।’
 
বুধবার কুড়িল ফ্লাইওভার এলাকায় প্রকল্পের টেস্ট পাইলিংয়ের কাজ পরিদর্শনে গিয়ে প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ উড়াল সড়কটি নির্ধারিত সময়ের আগেই হওয়ার আশার কথাও এ সময় সাংবাদিকদের জানান তিনি।
 

সেতুমন্ত্রী বলেন, ‘তিন ধাপে নির্মাণ সম্পন্নের পরিকল্পনায় থাকা এ সড়কের ১০ শতাংশ কাজ শেষ হয়েছে। ২০২০ সালে পুরো কাজ শেষ করার কথা থাকলেও ২০১৯ সালের মধ্যেই তা সম্পন্ন করা যাবে বলে সংশ্লিষ্টরা আমাকে আশা দিয়েছেন।’