মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে গৃহবধূর লাশ উদ্ধার

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৫১
 
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে এক গৃহবধূর পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ। রানী নামের ২০ বছর বয়সী ওই তরুণী জেনেভা ক্যাম্পের জি ব্লকে থাকতেন। তার স্বামীকে আটক করেছে পুলিশ।
 

মোহাম্মদপুর থানা সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে সেখান থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। পারিবারিক কলহের জের ধরে রানীর শরীরে কেরোসিন ঢেলে তার স্বামী সাহেব আলী আগুন ধরিয়ে দিয়েছে বলে স্থানীয়রা অভযোগ করেছেন।