অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তরুণ চলচ্চিত্র নির্মাতা আহসান সারোয়ার নতুন গল্পগ্রন্থ ‘ওর চোখে বিকেলের ছায়া’। কলি প্রকাশনী থেকে প্রকাশিত বইটি মেলায় ২১৭-২১৮ স্টলে পাওয়া যাচ্ছে।
নতুন বই নিয়ে আহসান সারোয়ার বলেন, নতুন এই বইটিতে ‘এ তোমার কেমন পুরুষ’, ‘ওর চোখে বিকেলের ছায়া’, ‘স্বপ্ন অথবা একটি ভাল লাগা’, ‘শ্রীকান্ত ও মায়া কাহিনী’, ‘মন ছুয়ে পালিয়ে দূরে’, ‘তুমি ছুলে শীতল হই’, ‘হাকিম ফিরে এলো’ শিরোনামে ৭টি গল্প স্থান পেয়েছে। সাতটি গল্প থেকে সাত রকমের স্বাদ পাবে পাঠক। বিশেষ করে ‘শ্রীকান্ত ও মায়া কাহিনী’ এর কথোপকথনগুলো আলাদা ভূমিকা রাখবে পাঠকদের মনে।
তিনি আরো বলেন, বইটির ফ্লাপে একটি লাইনে লেখা রয়েছে, আমি যদি তোমাকে স্বপ্ন দেখাই। তাহলে তুমি আমাকে কি বলবে? স্বপ্নওয়ালা নাকি দুঃখওয়ালা? হয়তো কোন গল্পের মাঝে এর উত্তরটি পাওয়া যাবে।
