গাজীপুর প্রতিনিধি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের মাস্টার্স শেষপর্ব (নিয়মিত) পরীক্ষার ফল বুধবার প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় ৩০টি বিষয়ে সারাদেশে ১৫১ টি কলেজের ১ লাখ ৯৪ হাজার ৯১২ জন পরীক্ষার্থী মোট ১১৩টি কেন্দ্রে অংশগ্রহণ করেন। উত্তীর্ণ হয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৯৯৪ জন। পাসের হার শতকরা ৭৪ দশমিক ৯০। প্রকাশিত ফল বুধবার রাত ৮টা থেকে যে কোনো মোবাইল থেকে SMS এর মাধ্যমে NU<space>MF <space> Roll লিখে 16222 নম্বরে Send করে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd ও www.nubd.info থেকে জানা যাচ্ছে।
মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে ভর্তির ২য় পর্যায়ের প্রাথমিক আবেদনের সময় বৃদ্ধি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামের ভর্তি কার্যক্রমে ২য় পর্যায়ে অনলাইন প্রাথমিক আবেদনের সময় আগামী ২০ মার্চ রাত ১২টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
২য় পর্যায়ে আবেদনকারীদের নতুন করে কোনো মেধা তালিকা দেয়া হবে না, মেধা তালিকায় স্থান পেতে তাদের অবশ্যই পরবর্তীতে রিলিজ স্লিপে আবেদন করতে হবে।
