‘৭১-র মার্চই স্বাধীন বাঙালি জাতির বিপ্লবী অভ্যুত্থান ঘটে’

আপডেট : ১৩ মার্চ ২০১৯, ২২:২৮

বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে ‘অগ্নিঝরা মার্চ ও বাঙালি জাতিসত্তার উত্থান’ শীর্ষক আলোচনা সভা ও আন্ত:কলেজ সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৮ এর পুরস্কার বিতরণী গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি বলেন, “মার্চ মাস বাঙালি জাতিসত্তার উত্থানের মাস। মার্চের ঘটনাপ্রবাহ মুক্তিযুদ্ধে রূপ নিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করে।” বিশেষ অতিথি প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী বলেন, “৭১-এর অগ্নিঝরা মার্চ ছিল স্বাধীন বাঙালি জাতির অভ্যুদয়ের মাস। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে তা চূড়ান্ত পরিণতি লাভ করে। এর মহানায়ক ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।” অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য ড. মশিউর রহমান স্বাগত বক্তব্য রাখেন। প্রেস বিজ্ঞপ্তি