রাজধানীর আগারগাঁও থেকে ড্রোন সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে আইডিবি ভবনের রাস্তা থেকে বস্তুটি উদ্ধার করা হয়।
আগারগাঁও থানার ডিউটি অফিসার রুহুল আমিন জানান, উদ্ধার করা বস্তুটি দেখতে বাচ্চাদের খেলনার মতো। এর ডানা ও পাখা রয়েছে। এটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।
