ফ্রান্সে স্কুলবাস দুর্ঘটনায় ৬ শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা। বৃহস্পতিবার সকালে রোচেফর্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে স্কুলবাসের সঙ্গে ধাক্কা খেলে এই দুর্ঘটনা হয়। ঠিক একদিন আগেই একটি দুর্ঘটনায় দুই শিশু নিহত হয়। নিহত দুজনের মধ্যে একজন ১২ বছরের মেয়ে ও ১৫ বছরের ছেলে ছিল।
আর বৃহস্পতিবারের দুর্ঘটনায় দুইজন আহতও হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানায় কর্মকর্তারা। দুই গাড়ির চালককেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
দুর্ঘটনায় এক টুইটবার্তার মাধ্যমে শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ফ্রাসোয়াঁ ওলাদ।
