রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) টুকিটাকি চত্বর থেকে দুটি ককটেল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ককটেল দুটি উদ্ধার করে নিয়ে যায় নগরীর মতিহার থানার পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, টুকিটাকি চত্বরের পাশে দোকানের এক কর্মচারী মেহগনি গাছের পাশে ককটেল দুটি দেখতে পায়। পরে দোকান মালিক থানায় খবর দিলে তারা সেগুলো উদ্ধার করে নিয়ে যায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার জন্য কেউ হয়তো ককটেলগুলো ফেলে রেখেছিল।’
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) অশোক চৌহান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ককটেল দুটি উদ্ধার করেছে। পরে সেগুলো নিষ্ক্রিয় করা হয়েছে।
