গ্রিক নৌবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৪

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৪৫
ইজিয়ান সাগরে গ্রিক নৌবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এক ক্রুসহ তিন আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোরারাতে সাগরটির পূর্বাংশে কিনারোস দ্বীপের অদূরে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
 
গ্রিসের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘ওই আগুস্তা বেল হেলিকপ্টারটি এক সামরিক মহড়ায় অংশ নিচ্ছিল। মহড়ায় থাকা একটি যুদ্ধজাহাজ থেকে হেলিকপ্টারটি ওড়ার পর ভোর ২টা ৪৫ মিনিটে এটি রাডার থেকে হারিয়ে যায়। কিনারোসের কাছে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে।” 
 
তিনি আরও বলেন, গ্রিক উদ্ধার অভিযান তুরস্কের জলসীমার মধ্যে ঢুকে পড়েছে বলে গ্রিসের বিমান সেনাদের সতর্ক করেছে তুর্কি, তাই উদ্ধার অভিযান তুর্কি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রক্ষা করে চালাতে হবে। এএফপি