পটুয়াখালীতে বিদেশি মদসহ আটক ১

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৬, ০৯:১৮
পটুয়াখালীতে একটি সোনার দোকান থেকে বিদেশি মদসহ সুমন কর্মকার (৩৫) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব-৮। বৃহস্পতিবার দিবাগত রাত ৮টার দিকে নতুন বাজারের কর্মকার পট্টির পরমা জুয়েলার্স থেকে বিভিন্ন লেবেলের ২৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
 
জানা যায়, বিদেশি মদ নিজ হেফাজতে রাখার অপরাধে সুমনকে আটক করে রাতেই সদর থানায় নেয়া হয়েছে। উদ্ধারকৃত মদের মূল্য প্রায় দেড় লাখ টাকা।
 
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, অবৈধ মদ উদ্ধারের ঘটনায় মাদক আইনে আটক সুমনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।