আশিক মুস্তাফার ৫টি বই

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৬, ১১:৩৫
এবারের মেলায় প্রকাশিত হয়েছে আশিক মুস্তাফার পাঁচটি বই। বইগুলো প্রকাশ করেছে বাংলাদেশ শিশু একাডেমি, সাকী পাবলিকেশন্স, দেশ পাবলিকেশন্স, বেহুলা বাংলা ও অনিন্দ্য প্রকাশ। বইগুলোর মধ্যে 'ছোট পাখি আর তুলি' বইটি একেবারে ছোদের জন্য। যুক্তবর্ণহীন বইটি পড়তে পারবে নতুন পড়তে শেখা ছোট বাবুরা। 'হিহি ক্লাবের আন্টিরা' বইটি শহরে আসা নতুন এক পিচ্চিকে নিয়ে। যে সব সময় কাঁচা শুঁটকি খায়; এই পিচ্চির গল্পসহ আরও আটটি গল্পে লিখা হয়েছে বইটি। 'কঙ্কু মিয়া ঝঙ্কু মিয়া' ছোটদের জন্য অন্যরকম একটি নাটিকা। হাসির এই নাটিকাটি ভিন গ্রহ থেকে আসা দুই এলিয়েনের সঙ্গে পিকলু নামের এক পিচ্চির আজব-বিজব কাণ্ডকারখানা আর হাসি-ঠাট্টায় ভরপুর। 
 
IMG0
 
'একলা ছুটি প্রাণের খোঁজে' বইটিতে বন-বাঁদাড়ে ঘুরে বেড়ানো বুবুন নামের এক পিচ্চির দেখা মিলবে। যে প্রাণীদের নিয়ে খুবই চিন্তিত। বিভিন্ন সময়ে ভিন্ন প্রাণীর সঙ্গে সে গল্প জমায়। সে গল্পে উঠে আসে সেই প্রাণীর অজানা অনেক তথ্য, পছন্দ-অপছন্দের কথা। 
 
'রাফির রাফখাতা' একাত্তরের এক বোবা ছেলেকে নিয়ে। যে গ্রাম ছেড়ে নতুন আসে শহরে। শহরের যুদ্ধ দিনগুলোতে সে টইটই করে হাঁটে। যা দেখে তারই ছবি এঁকে রাখে। এইসব ছবির খোঁজ পায় মুক্তিযোদ্ধারা। পরে তাকে ইনফরমার হিসেবে নেয় মুক্তিবাহিনী। একসময় পাকিস্তানীদের হাতে ধরা পড়ে যায় রাফি। তার আর কোন খোঁজ মিলে না। তবে রাফি তার না বলা কথাগুলো লিখে রাখে একটা রাফখাতায়। সেই রাফ খাতাই হচ্ছে রাফির রাফখাতা। 
 
আশিক মুস্তাফার সংক্ষিপ্ত পরিচিতি
আশিক মুস্তাফার জন্ম ১৯৮৯ সালে নোয়াখালীর সেনবাগ উপজেলার মইজদীপুর গ্রামে। পড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পাশাপাশি সহ-সম্পাদক হিসেবে কাজ করছেন দেশের প্রথম সারির একটি জাতীয় দৈনিকে।
২০১৫ সালের ডিসেম্বরে জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ে শিশুসাহিত্যের ওপর IMAGINATION AND REALITY OF OUR CHILD LITERATURE শিরোনামের থিসিস উপস্থাপন করে এসেছেন। এই থিসিস প্রকাশিত হয়েছে টোকিও বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত জার্নালে। ছিলেন বাংলা একাডেমির তরুণ লেখক প্রশিক্ষণ কোর্সে। ২০১৪ সালে 'ছোট্ট একটা মা' কিশোর উপন্যাসের জন্য পেয়েছেন কবি হাবীবুর রহমান সাহিত্য পুরস্কার। একই বছর পেয়েছেন ইউনিসেফ প্রদত্ত মীনা মিডিয়া অ্যাওয়ার্ড। প্রথম অনুবাদ বইয়ের জন্য পেয়েছেন 'ছোটদের মেলা সেরা বই পুরষ্কার।'
 
বই সম্পর্কিত তথ্য-
১.
ছোট পাখি আর তুলি
আশিক মুস্তাফা
(যুক্তাক্ষর বিহিন ছোটদের গল্প। বয়স : ৩-৫ বছর)
প্রচ্ছদ ও অলংকরণ : পলাশ সরকার
প্রকাশক : সাকী পাবলিকেশন্স
দাম : ১০০ টাকা
 
২.
হিহি ক্লাবের আন্টিরা
আশিক মুস্তাফা
প্রচ্ছদ ও অলংকরণ : রজত
প্রকাশক : অনিন্দ্য প্রকাশ
দাম : ২০০ টাকা
 
৩.
কঙ্কু মিয়া ঝঙ্কু মিয়া
আশিক মুস্তাফা
ছোটদের নাটক
প্রচ্ছদ ও অলংকরণ : রজত
প্রকাশক : দেশ পাবলিকেশন্স
দাম : ১০০ টাকা
৪.
একলা ছুটি প্রাণের খোঁজে
আশিক মুস্তাফা
প্রচ্ছদ ও অলংকরণ : রজত
প্রকাশক : বাংলাদেশ শিশু একাডেমি
দাম : ৮৩ টাকা
 
৫.
রাফির রাফখাতা
আশিক মুস্তাফা
প্রচ্ছদ : ধ্রুব এষ
অলংকরণ : উত্তম সেন
(একাত্তরের একাত্তর উপন্যাস সিরিজের একটি কিশোর উপন্যাস)
প্রকাশক : বেহুলা বাংলা
দাম : ১৫০ টাকা