শক্তিশালীর ব্যাটারির লেনোভো ফোনে ১৬ এমপি ক্যামেরা

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৬, ১১:১৯
বৈশ্বিক স্মার্টফোনের বাজারে প্রতিদ্বন্দ্বিতার দৌড়ে এগিয়ে আছে চীনভিত্তিক ডিভাইস নির্মাতারা। সংশ্লিষ্ট খাতে প্রভাব বিস্তারে নিয়মিত নতুন ডিভাইস আনছে এ প্রতিষ্ঠানগুলো। আধিপত্য বিস্তারে সাশ্রয়ী ডিভাইস ও আগ্রাসী মূল্যনীতিতে বেশি গুরুত্ব দিচ্ছে হুয়াওয়ে, শাওমি ও লেনোভোর মতো ডিভাইস নির্মাতারা।
 
গত বছর ভাইভ পি১ স্মার্টফোন অবমুক্ত করে লেনোভো। ডিভাইসটি সাড়া জাগানোয় এবার এর আরেকটি নতুন সংস্করণ বাজারে আনা হয়েছে।
 
‘ভাইব পি১ টার্বো’ নামের এই স্মার্টফোন বর্তমানে ইন্দোনেশিয়ার বাজারে ছাড়া হয়েছে। সিলভার, গোল্ড ও গ্রাফিতি গ্রে রঙের এই স্মার্টফোনের দাম নির্ধারণ করা হয়েছে তিন হাজার ৪৯৯ ইন্দোনেশিয়ান রুপি। সূত্র- এনডিটিভি।
 
ডুয়েল সিমের এই স্মার্টফোনে ১০৮০x১৯২০ পিক্সেল রেজ্যুলেশনের ৫ দশমিক ৫ ইঞ্চি আইপিএস ডিসপ্লে রয়েছে। ডিসপ্লের পিক্সেল ঘনত্ব ৪০১ পিপিআই। এতে প্রসেসর হিসেবে ১.৫ গিগাহার্জের স্ন্যাপড্রাগন ৬১৫ অক্টা-কোর ব্যবহার করা হয়েছে। সাথে রয়েছে আদ্রেনো ৪০৫ জিপিইউ।
 
ভাইব পি১ টার্বো’তে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ জুড়ে দেয়া হয়েছে। ২ জিবি ও ৩ জিবি র‍্যামের দুই সংস্করণে পাওয়া যাবে ডিভাইসটি। দুটি সংস্করণেই ইন্টারনাল স্টোরেজ রয়েছে ৩২ জিবির, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে  ১২৮ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।
 
ভাইব পি১ টার্বোতে ভিডিও করা ও ছবি তোলার জন্য ১৬ মেগাপিক্সেলের অটোফোকাস রিয়ার ক্যামেরা এবং ভিডিও চ্যাট ও সেলফি তোলার জন্য ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। 
 
ফোরজি এলটিই কানেক্টিভিটির এই স্মার্টফোনে ৪৯০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি রয়েছে, যা দীর্ঘক্ষণ ব্যাকআপ সুবিধা দেবে।
 
কানেক্টিভিটির দিক থেকে স্মার্টফোনটি এনএফসি, ইউএসবি ওটিজি, এ-জিপিএস, ব্লুটুথ ভার্সন ৪.১, ওয়াই-ফাই ৮০২.১১ বি/জি/এন/এসি এবং ওয়াই-ফাই হটস্পট সমর্থন করবে।