ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৬, ১২:৪৫
রাজধানীর মধ্যবাড্ডায় একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে গিয়ে আলামিন (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টায় মধ্যবাড্ডার মোল্লাপড়া মসজিদ সংলগ্ন নির্মাণাধীন এপার্টমেন্টের সাততলা থেকে নিচে পড়ে যান তিনি।
 
পরে সহকর্মী আফজালসহ অন্যান্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃতদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
 
ঢামেক হাসপাতালের ক্যাম্প পুলিশের এএসআই সেন্টু চন্দ্র দাস এসব তথ্য নিশ্চিত করেছেন।