গাইবান্ধায় ৫ জেএমবি সদস্য গ্রেফতার

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৩৯
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর গ্রাম থেকে শুক্রবার সকাল ১১টার দিকে নিষিদ্ধ ঘোষিত জেএমবির ৫ সদস্যকে পুলিশ গ্রেফতার করেছে।
 
তারা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২৯), একই গ্রামের তোতা মিয়ার ছেলে সাহিদ মিয়া (১৮), একই গ্রামের জামির মিয়ার ছেলে হায়দার আলী (২০), গোবিন্দগঞ্জ পৌর এলাকার ঝিলপাড়া গ্রামের মৃত আলেপ উদিাদনের ছেলে ওমর ফারুক ও বকচর গ্রামের আতাউর রহমানের ছেলে রতন (২৩)।
 
গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান, গোপন খবরে অভিযান চালিয়ে জেএমবির ৫ সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রচুর পরিমাণ জিহাদি বই উদ্ধার করা হয়।