একুশে গ্রন্থমেলায় নাজমুল হক ইমনের চার বই

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৬, ২০:০৯
 
এবারের একুশে গ্রন্থমেলায় নাজমুল হক ইমনের চারটি বই প্রকাশিত হয়েছে। চার বইয়ের মধ্যে গ্রাফোসম্যান পাবলিকেশন (স্টল নং ২৯৭, ২৯৮) থেকে এসেছে তিনটি এবং দেশ পাবলিকেশন্স (স্টল নং ৪০৭, ৪০৮) থেকে এসেছে একটি বই।
 
শিশুদের জন্য তিনি লিখেছেন ‘ভূত সোসাইটি’ এবং ‘সাহাবের গোয়েন্দা বাহিনী’। এছাড়া গল্প সংকল্পন ‘সত্যি! সোরাই’ ও ‘অধ্যায় একাদশ’ নামের একটি উপন্যাস প্রকাশিত হয়েছে। ‘ভূত সোসাইটি’, ‘সাহাবের গোয়েন্দা বাহিনী’ ও ‘সত্যি! সোরাই’ প্রকাশ করেছে গ্রাফোসম্যান পাবলিকেশন এবং ‘অধ্যায় একাদশ’ প্রকাশ করেছে দেশ পাবলিকেশন্স।
 
লেখক ও সাংবাদিক নাজমুল হক ইমন তার বই সম্পর্কে বলেন, এবারের একুশে গ্রন্থমেলায় জোর দিয়েছি শিশুদের প্রতি। কারণ শিশুপাঠকই গ্রন্থমেলার প্রাণ। এই গ্রন্থমেলায় আমার ‘ভূত সোসাইটি’ ও ‘সাহাবের গোয়েন্দা বাহিনী’ বইয়ের প্রচ্ছদ করেছেন গুপু ত্রিবেদী; বইয়ের দাম রাখা হয়েছে ১২০ টাকা। বলা যায় বইয়ের গল্পগুলো যেমন চমকপ্রদ, তেমনি প্রচ্ছদও। শিশু পাঠক থেকে শুরু করে পড়ুয়া পাঠক করোই মন্দ লাগবে আমার বই দুটি। এ ছাড়া ‘অধ্যায় একাদশ’ বইয়ের প্রচ্ছদ করেছেন আশরাফুল ইসলাম রানা। অনেকদিন পর চমৎকার প্রচ্ছদ করেছেন তিনি। চমৎকার প্রচ্ছদের বইয়ের গল্পগুলো পড়লেই কেবল বুঝতে পারবেন বইটি কেমন?
 
'সত্যিই! সোরাই' গল্প সংকলন বইটি সম্পাদনা করেছেন লিটন আব্বাস। এই বইয়ের গল্পটি পাঠকের প্রাণ ছুয়ে যাবে আশা করছি।
 
উল্লেখ্য, নাজমুল হক ইমন; পেশা সাংবাদিক। বর্তমানে দেশের একটি শীর্ষ দৈনিকে সহ-সম্পাদক হিসেবে কর্মরত। পাশাপাশি লিখছেন নিয়মিত। এর আগেও তার বেশ কিছু বই প্রকাশিত হয়েছে।