রাজধানীর বাড্ডা নতুন বাজার এলাকায় ব্যাটারিচালিত রিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত অনামিকা সরকার (২৪) পূর্ব ভাটারার লিটন সরকারের বাড়ির ভাড়াটিয়া।
জানা গেছে, বিকাল সাড়ে ৫টার দিকে একটি ব্যাটারিচালিত রিকশায় করে অনামিকা তার দুই সন্তান রাকেশ ও ছোটন এবং প্রতিবেশী উজালাকে নিয়ে শাহজাদপুর মার্কেটে যাচ্ছিলেন। নতুন বাজার এলাকায় অনামিকার ওড়নার এক অংশ রিকশার চাকায় আটকায়। এ সময় অপর অংশ অনামিকার গলায় পেঁচিয়ে থাকায় দম বন্ধ হয়ে অচেতন হয়ে পড়েন তিনি। অনামিকাকে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
