রাজধানীর ইস্কাটনে একটি বাসায় আগুন

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৬, ২২:৫৩

রাজধানীর ইস্কাটনের একটি বাসায় শুক্রবার রাত সোয়া ১০টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের তিন ইউনিট আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

জানা গেছে শুক্রবার রাত সোয়া ১০টার দিকে রাজধানীর ইস্কাটনের ওই বাসায় আগুন লাগে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। ইস্কাটনসহ আশপাশের ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

 

ফায়ার সার্ভিস অফিস থেকে আগুন লাগার কারণ জানাতে পারেনি। আগুনে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।