ঢাকায় আন্তর্জাতিক মানবসম্পদ সম্মেলন শুরু হবে আগামী ১১ মার্চ। এর আয়োজন করবে বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (বিএসএইচআরএম)।
শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বিএসএইচআরএম-এর সভাপতি মো. মোশাররফ হোসেন বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, আগামী ১১ মার্চ রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বিএসএইচআরএম-মেটলাইফ আন্তর্জাতিক মানবসম্পদ সম্মেলন-২০১৬’ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অস্ট্রেলিয়ান হিউম্যান রিসোর্স ইনস্টিটিউটের প্রধান নির্বাহী (সিইও) লিন গুরিয়ার, ন্যাশনাল ইনস্টিটিউট অব পার্সোনাল ম্যানেজমেন্ট ভারত-এর সভাপতি সোমেস দাসগুপ্ত।
