রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে গতকাল বুধবার রূপগঞ্জ উপজেলা শিক্ষা পরিবার আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করে। উপজেলা মিলনায়তনে উপজেলা শিক্ষা অফিসার জাহেদা আখতারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদ মজুমদার, উপজেলা রিসোর্স সেন্টারের প্রশিক্ষক ফারজানা নিগার, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রুজিনা ইসলাম, গুলশান আরা, নারায়ণগঞ্জ জেলা সরকারি প্রাথামিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহিম, বিশিষ্ট ঠিকাদার ও শিক্ষানুরাগী আলহাজ মোঃ শাহজাহান চৌধুরী প্রমুখ। পরে তাদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা স্থানীয় প্রধান সড়ক প্রদক্ষিণ করে —ইত্তেফাক