কালীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৩৯

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খোশালপুর গ্রামে শনিবার বিকালে পানিতে ডুবে বায়েজিদ হোসেন ( ৩ ) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। তার বাবার নাম  আনোয়ার হোসেন।

 

কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, শিশুটি একটি ডোবার পাশে খেলা করার সময়  পানিতে পড়ে যায়। তাকে খোঁজাখুজির পরও যাওয়া যায়নি। পরে লাশ  ভেসে উঠে। তাকে উদ্ধার করে বারোবাজারের একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।