একটি পরিচ্ছন্ন নবাবগঞ্জ উপজেলা গড়তে ‘সরকারি পৃষ্ঠপোষকতায় বেসরকারি উদ্যোগে বর্জ্য ব্যবস্থাপনা’ কার্যক্রমের উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন।
বুধবার দুপুরে উপজেলা প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিক ও সাংবাদিকসহ সুশিল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দীপক ওয়েস্ট ম্যানেজমেন্ট কোম্পানি চুক্তির ভিত্তিতে পরিচ্ছন্নতার দায়িত্ব নিয়েছে বলে জানা যায়।
