রাজধানীতে ভবন পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৬, ১০:৪১
রাজধানীর শান্তিনগরে একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. ওসমান (৪০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে শান্তিনগর কর্ণফুলী গার্ডেন সিটির পেছনে একটি ১৩ তলা ভবনে এ দুর্ঘটনা ঘটে। 
 
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেন। 
 
তিনি জানান, সহকর্মী মমিন ওই ভবনের নিচে কাজ করছিলেন। আর ওসমান কাজ করছিলেন ওপরের কোনো তলায়। এ সময় হঠাৎ করে নিচে পড়ে যান ওসমান।  গুরুতর আহত অবস্থায় মমিন তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান। সেখানে সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে।