মুক্তাগাছায় পলাতক দুই আসামি গ্রেফতার

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৬, ১০:৫৩
ময়মনসিংহের মুক্তাগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে। 
 
মুক্তাগাছা থানা পুলিশ জানায়, শনিবার রাতে পৃথকস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- চারিপাড়া গ্রামের নায়েব আলীর পুত্র শামছুল এবং চানপুর গ্রামের আব্দুস সাত্তারের পুত্র ফরিদ। 
 
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মো. ফজলুল করিম জানান, গ্রেফতারকৃতদের আজ রবিবার আদালতে সোপর্দ করা হবে।