কবি রফিক আজাদের শারীরিক অবস্থার আরও অবনতি ঘটেছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
রবিবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হন কবি রফিক আজাদ। এরপর শনিবার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। আজ রবিবার তার অবস্থার আরও অবনতি হয়েছে।
দীর্ঘদিন ধরে কবি রফিক আজাদ ডায়াবেটিস, কিডনি ও ফুসফুস সংক্রান্ত জটিলতায় ভুগছেন।
