ঢাকা-কুটি চৌমুহনী রুটে এসি বাস চালু

আপডেট : ১৪ মার্চ ২০১৯, ০০:৫৪

ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার কসবার কুটি চৌমুহনী রুটে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস সার্ভিস আজ থেকে চালু হচ্ছে। সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে গোমতী পরিবহন নামে এসি বাসগুলো ছেড়ে যাবে। সায়দাবাদ বাস টার্মিনালে এই সার্ভিসটির উদ্বোধন করবেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সহ-সভাপতি মোবারক হোসেন, বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির কার্যকরী পরিষদ সদস্য আক্তার হোসেন ভুঁইয়াসহ নেতৃবৃন্দ। গোমতী পরিবহনের উপ-ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খন্দকার বলেন, কুটি চৌমুহনী এলাকার মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এসি বাস সার্ভিস চালু করা হয়েছে।