ভালোবাসা দিবসে প্রিয়জনের জন্য অনন্য উপহার

তারুণ্যের কবি অজেয় চৌধুরীর ‘ভালোবাসার দেহকাব্য’

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:১৪

বিশ্ব ভালোবাসা দিবস সবার কাছে একটি বিশেষ দিন। এই দিনে সবাই চান তার প্রিয়জনকে বিশেষ একটি উপহার দিতে। কী হতে পারে সেই উপহার? অনেকেই ভাবেন-ফুল, পারফিউম কিংবা পছন্দের কোনো পোশাকই পারফেক্ট। কিন্তু না। এসবের চেয়ে অনন্য উপহার হতে পারে প্রিয়জনকে ভালোবাসার কবিতার কোনো একটি বই উপহার দেয়া।

সেই ভাবনা থেকে এবারের বইমেলায় ভালোবাসা দিবসে প্রকাশ হয়েছে তারুণ্যের কবি অজেয় চৌধুরীর একগুচ্ছ কবিতা নিয়ে ‘ভালোবাসার দেহকাব্য শরীরশিল্প’। আর এই বইটির কবিতাগুলোতে সবচেয়ে মজার বিষয় হলো-শব্দ চয়নে একটা শিল্পভাব রয়েছে। এর প্রচ্ছদ করেছেন সোহেল আশরাফ। বইটির বিনিময় মাত্র ১’শ টাকা। বইটি প্রকাশ করেছে প্রিয়মুখ প্রকাশনী। একুশে বইমেলায় স্টল নং-১০৯। এছাড়া ভালোবাসা দিবসে বইটি পাওয়া যাচ্ছে পিবিএস-এর শান্তিনগর ব্রাঞ্চে।