বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। দেড়শ কোটি ব্যবহারকারী থাকলেও চীন ও রাশিয়ায় খুব কম সংখ্যক মানুষই ফেসবুক ব্যবহার করে। তারা নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যমেই অভ্যস্ত।
বাংলাদেশের এতদিন সেই সুযোগ ছিল না। এবার বাংলাদেশিদের জন্য তৈরি হলো সামাজিক যোগাযোগের নতুন মাধ্যম ‘রিং আইডি। ফেসবুকে সাধারণত অনেক বেশি ডাটা ব্যবহারের প্রয়োজন পড়ে। মোবাইলে ফেসবুকের বাইরে আপনাকে তাদের মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি আলাদাভাবে ব্যবহার করতে হবে, ছবি শেয়ার দেয়ার জন্য প্রয়োজন হয় ইনস্টাগ্রাম। এই পুরো চাপ পড়ে মোবাইল ফোনে। অনেক অ্যাপ্লিকেশন চালু রাখায় ইন্টারনেটের খরচ বেড়ে যায় বহুগুণ।
রিং আইডির মাধ্যমে সামাজিক যোগাযোগের সকল ক্ষেত্রকে একই প্লাটফর্মের নিচে নিয়ে আসবে। কানাডা প্রবাসী বাংলাদেশের আইরিন ইসলাম আর শরিফ ইসলাম এর ৪ বছরের অক্লান্ত পরিশ্রমে তৈরি ‘রিং আইডি’ তার নিজস্ব অ্যাডভান্স প্রযুক্তির মাধ্যমে এসব সমস্যার সমাধান করেছে।
তিনি বলেন, অন্য অ্যাপসগুলো ব্যবহারে আমরা প্রতিনিয়তই কিছু সমস্যার সম্মুখীন হয়ে থাকি। অন্যান্য অ্যাপসের চেয়ে রিং আইডিতে ডাটা কনজাম্পশন অনেক কম। রিং আইডি অন্যান্য অ্যাপসের চেয়ে অনেক কম ডাটা খরচ করে। যা মোবাইল ফোনকে অতিরিক্ত গরম হয়ে যাওয়া থেকে সুরক্ষা করবে।
