কুবিতে শিক্ষার্থীদের বাসে বহিরাগতদের হামলা, আহত ২৫

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৬, ২১:১২
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসে বহিরাগতদের হামলায় এক ছাত্র গুরুতর আহত হয়েছেন। এছাড়া হামলায় অন্তত ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
 
রবিবার সন্ধ্যা ৬টার দিকে কুমিল্লা নগরীর কান্দিরপাড় থেকে ঝাউতলার অভিমুখে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী বিআরটিসির বাসটি ভাঙচুর করে হামলাকরীরা।
 
বাসের চালক মো. আলাউদ্দিন জানান, বিকাল পাঁচটায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে কুমিল্লা নগরীর পুলিশ লাইন অভিমুখে যাত্রা করে বাসটি। সন্ধ্যায় নগরীর ঝাউতলায় পৌঁছালে অর্ধশতাধিক লোক এসে লাঠি, রড় ও ধারালো অস্ত্র নিয়ে বাসে অবস্থানরত শিক্ষার্থীদের ওপর হামলা করে। তারা ছাত্র-ছাত্রীদের বেদড়ক মারধর করে। ধারালো অস্ত্রের কোপে লোকপ্রশান বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থী আক্তারুজ্জামানের ডান হতের কজ্বির তিনটি রগ কেটে যায়। আক্তারুজ্জামানকে প্রথমে কুমিল্লা ট্রমা সেন্টার নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মেডিকেল কলেজে নেয়ার কথা বলেন।
 
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আইনুল হক বলেন, গুরুতর আহত শিক্ষার্থীকে আমরা কুমিল্লা মেডিকেল কলেজে প্রেরণ করেছি। শুনেছি আরো অনেকে আহত হয়েছে। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।