নারী অধিকার কর্মীদের বিচার করছে সৌদি

আপডেট : ১৪ মার্চ ২০১৯, ০১:০৮

সৌদি আরবে নারী অধিকার কর্মীদের বিচার শুরু করেছে সরকার। ৯ মাস আগে গ্রেপ্তারের পর গতকাল বুধবার তাদের প্রথমবারের মতো বিচারের মুখোমুখি করা হলো। গতকাল ১০ জন নারী অধিকার কর্মীকে রিয়াদের ফৌজদারি আদালতে হাজির করা হয় যাদের মধ্যে ছিলেন লৌজায়েন আল হাতলুল, আজিজা আল ইউসেফ, ইমান আল নাফিয়ান এবং হাতুন আল ফাসির মতো নারীরা। যুক্তরাষ্ট্র এবং ইউরোপের সাংবাদিক ও কূটনীতিকরা আদালতে প্রবেশ করতে চাইলেও বাধা দেওয়া হয়। -রয়টার্স