বেড়ায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:১৯
পাবনার বেড়ার বড় পায়না গ্রামে ট্রাক চাপায় তনু নামের সাত বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে বড় পায়না গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। সোমবার বিকেল চারটার দিকে এই ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বড় পায়না গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী ঈদগাহঁ মাঠের পাশে ঘষি তুলছিল। তার মেয়ে তনু বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কাম সড়কের উপর দাড়িয়ে ছিল। এসময় দ্রুতগামী মাটিবাহী একটি ট্রাক তনুকে চাপা দেয়। এতে তার মাথার পেছনে প্রচন্ড আঘাত লাগে।
 
দ্রুত হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এলাকাবাসী ঘাতক ট্রাকটি আটক করে। এসময় ট্রাকটির ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। বেড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে।