বাউল সম্রাট আব্দুল করিমের শততম জন্মবার্ষিকীর অনুষ্ঠান শুরু

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৬, ২২:১৬
বাউল সম্রাট শাহ আব্দুল করিমের শততম জন্মেৎসব উপলক্ষে সুনামগঞ্জে বছরব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছে।
 
সোমবার সন্ধ্যায় স্থানীয় শিল্পী ও অতিথিরা ‘বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে’ এই গান গেয়ে বাউল সম্রাটের শততম জন্মদিনের কেক কাটেন। জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে হাসনরাজা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
পরে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন, পৃথিবীব্যাপী ছড়িয়ে থাকা বাঙালির প্রিয় শিল্পী শাহ আব্দুল করিমের শততম জন্মদিনের অনুষ্ঠান সুনামগঞ্জ জেলায় সূচনা হল। সারা বছরই জেলার কোন না কোন এলাকায়, কোন না কোন সাংস্কৃতিক সংগঠন শাহ্ আব্দুল করিমের শততম জন্মবার্ষিকীর অনুষ্ঠান করবে। এ সময় জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শামছুল আবেদীন সহ অন্য  বক্তব্য দেন।