মুন্সীগঞ্জের গজারিয়ার মেঘনা নদীতে মঙ্গলবার সকালে যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ৫০০ মন জাটকা উদ্ধার করেছে কোস্টর্গাড ও মৎস্য বিভাগ।
কোস্টর্গাডের পেটি অফিসার মো. মোস্তাফিজুর রহমান জানান, বড়গুনা থেকে সদরঘাটগামী এম ভি রাসেল-১ নামের একটি লঞ্চে অভিযান চালিয়ে জাটকাগুলো উদ্ধার করা হয়। তবে এ সময় মাছগুলোর কোন মালিক পাওয়া নি।জাটকাগুলো স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।
