ব্যাংকিং ও ফিন্যান্স খাতের তথ্য সেবার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের সঙ্গে অংশীদার ভিত্তিক কাজ করার ঘোষণা দিয়েছে টেমেনোসের (সিক্স:টেমন) বিশেষজ্ঞরা আন্তর্জাতিক ‘ফট্রেস ডাটা সার্ভিস’ (এফডিএস)।
মঙ্গলবার রাজধানীর সোনারগাও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, এতে করে ব্যাংকিংয়ের নিরাপত্তা নিশ্চিতে যুগান্তকারী মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে। এ অংশীদারিত্ব বাংলাদেশে টেমেনোস’র বিক্রি, গ্রাহকদের নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি এবং বাংলাদেশে ডিজিটাল ব্যাংকিংয়ের পুঁজি বাড়াতে সহায়ক হবে।
টেমেনোসের এশিয়া প্যাসেফিক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মার্টিন ফ্রিক বলেন, ‘এশিয়া প্যাসেফিক অঞ্চলের মধ্যে বাংলাদেশ টেমেনাসের জন্য একটি গুরুত্বপুর্ণ বাজার। এফডিএস’র কয়েক দশকের যে অভিজ্ঞতার মূল্য তা কাজে লাগিয়ে বাংলাদেশে ডিজিটাল ব্যাংকিং অগ্রগতি বাড়াতে এফডিএস’র সংঙ্গে আমাদের এই অংশীদারিত্ব কাজে আসবে। টেমেনোসের কোর ব্যাংকিং বাংলাদেশ মডেল ব্যাংক, একটি সফটওয়ার পদ্ধতি যাতে রয়েছে ইন্ড্রাস্ট্রির সর্বোত্তম প্রাক্টিস প্রোসেস। এর সাহায্যে টেমেনাস গ্রিন ফিল্ড ব্যাংকগুলোকে মাসের বদলে সপ্তাহে স্থাপন এবং চালু করতে সাহায্য করে, যার ফলে বাড়ন্ত চাহিদার সঙ্গে নতুন ডিজিটাল পদ্ধতিসমুহ নিয়ে আসার সহজ হয়।’
এফডিএস’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আন্দ্র সেতিজোসো বলেন, ‘সংস্কৃতিক ও নিয়মকানুনের তারতম্যের কারণে বাংলাদেশের মেধাবীদের মাধ্যমে ব্যাংকিং শিল্পে সফলতা অর্জন করা বেশ কঠিন হবে।’ এ অংশীদারিত্বের মাধ্যমে মেধাবী বিশেষজ্ঞ আনা হবে। এর মাধ্যমে টেমেনাস গ্রাহক এবং শিল্প প্রতিষ্ঠানের নেতৃত্বের মধ্যে বন্ধন তৈরি করতে সক্ষম হবে।
সংবাদ সম্মেলনে বলা হয় টেমেনোস বাংলাদেশ টিম আগামী দেড় বছরে ২০ পদে লোক নেবে, যদিও বাংলাদেশে সম্পূর্ণ মালিকানাধীন সাবসিডিয়ারি লোকাল প্রতিভাবানদের যোগাযোগ নিশ্চিত করেছে।
বাংলাদেশ সফটওয়ার শিল্পে বিশেষজ্ঞতা থেকে এফডিএস একটি এফডিএস একটি নিবেদিত সার্পোট টিম গঠন করবে যা গ্রাহকদের বিশেষায়িত অ্যাডভাইজরি এবং বিজনেস কনসালটেন্সি সেবা দেবে যা টেমেনোসের সেবার ব্যপ্তিকে আরও বর্ধিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
বাংলাদেশের ব্যাংকগুলোতে এ খাতের প্রচুর সম্ভাবনা রয়েছে উল্লেখ করে বক্তারা জানান, মোবাইল নেটওয়ার্কের উন্নতির ফলে ইন্টারনেটে মধ্যম শ্রেণির মানুষেরও অন্তর্ভূক্তি বেড়েছে। ২০১৫ সালে নিবন্ধিত মোবইল ব্যবহারকারীরা সর্বোচ্চ ২৩ মিলিয়ন টাকা ব্যবহার করেছেন যা মোট জনসংখ্যার ১৫ শতাংশ এবং মোবাইলে থ্রিজি ব্যবহারকারীর সংখ্যাও বাড়ছে।
জন্যসংখ্যার এই বড় অংশকে অন্তর্ভুক্ত করে ব্যাংকের রিটেইল ব্যাংকিং, ডিজিটাল ব্যাংকিং এবং মাইক্রোফিন্যান্সের কার্যক্রম বাড়াতে হলে ডিজিটাল সেবা বাড়াতে হবে। এ উদ্দেশ্যেই সম্প্রতি প্রাইম ব্যাংক, অগ্রণী ব্যাংক এবং জনতা ব্যাংকসহ নয়টি ব্যাংকে সেবা দেওয়া শুরু করেছে টেমেনোস।
