গাজীপুরের টঙ্গীর একটি বাড়ি নারী পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় তার স্বামী পলাতক রয়েছেন। মঙ্গলবার মধ্যরাতে আরিচপুরের গাজীবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ঝুমুর বাঘেরহাটের রামপাল থানার রাজনগর গ্রামের আতিয়ার মোল্লার মেয়ে। তার স্বামী মোক্তার হোসেন গার্মেন্ট ব্যবসা করেন।
টঙ্গী থানার এসআই মো. জোবায়ের মৃধা জানান, মঙ্গলবার রাতে শিউলি তার বোন ঝুমুরের মোবাইল ফোন বন্ধ পেয়ে টঙ্গী আসেন। বাড়িতে ঝুমুরের লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। ঘটনার পর থেকে নিহতের স্বামী মোক্তারকে পাওয়া যাচ্ছে না।
