মিরপুরে রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:৪০
 
রাজধানীর মিরপুরের শ্যাওড়াপাড়ার চাইনিজ রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।
 
এর আগে বুধবার বেলা সোয়া ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে বেলা ১২টার দিকে এই আগুন নিয়ন্ত্রণে আসে।
 
ফায়ার সার্ভিস ও সিভিলি ডিফিন্সের ডিউটি অফিসার আতিকুর রহমান চৌধুরী জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তাত্ক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।